শিরোনাম
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সৌদি আরবে এনটিভি দর্শক ফোরামের নতুন কমিটির অভিষেক

রিপোটারের নাম / ১২০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সৌদি আরবের রিয়াদে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিতদের অভিষেক হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ আয়োজনে ছিল এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৬। গতকাল শনিবারের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা বাংলাদেশি মেডিনোভা মেডিকেল সেন্টার, বন্ধন অভারসিস লি. এবং রিয়াদের আনোয়ার কোম্পানি৷

এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি পর্ব শুরু হয়। এরপর চলে আলোচনা।

আলোচনা পর্বে সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলী আহছান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাথা মেডিনোভা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এইচ এম কেফায়েত খান।

অনুষ্ঠান উদ্‌বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. মহসীন, স্বাগত বক্তব্য  রাখেন এনটিভি ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো. বাদল। এতে প্রধান বক্তা ছিলেন এনটিভি ফোরাম সভাপতি প্রকৌশলী মজনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এনটিভি ফোরামের সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি ওয়াজেদ হোসেন ও নাসির উদ্দিন খান, শেখ মো. আনোয়ার হোসেন, বন্ধন ওভারসিজের পরিচালক মাসুদ রানা, এনটিভি ফোরাম সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোখলেছ বিন মাহফুজ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক  ফোরামের (বাপ্রসাফ) পক্ষ থেকে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক ফকির আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রচার সমাদক এস এম সোহাগ প্রমুখ।

এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জামশেদ রানার নির্মাণে এনটিভি সাংস্কৃতিক ফোরাম ও কলতান সংগীত একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন—ক্বারি আবদুল হাকিম, মাওলানা ফারুক আহমেদ, কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজুল আলম তাজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ