শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বগুড়ায় কৃষির উন্নয়নে ইছামতি নদীর সংযোগস্থলে খননের উদ্বোধন 

রিপোটারের নাম / ৪৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি :  বগুড়ার গাবতলী উপজেলায় ইছামতি নদীর সংযোগস্থলে ৩৫০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষির উন্নয়নে নদী থেকে খাল পথে আবাদি জমিতে পানি নিষ্কাশন হবে।

 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে গাবতলী উপজেলার বাহাদুরপুর জয়ভোগা এলাকায় খালখনন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ১৩ লাখ টাকা ব্যয়ে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন করা হচ্ছে।

 

উক্ত কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাউবো উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, মেসার্স জয় ট্রেডার্সের পরিচালক এনামুল হক, উপজেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল ইসলাম হিরু, যুবদল নেতা শিপন আহমেদ, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি রেজা হোসাইন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;