শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বাংলা নববর্ষের নতুন বছরকে স্বাগত জানিয়ে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা 

হাসান আহাম্মেদ সুজন / ৪০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩১ সাল নতুন বছরকে স্বাগত জানিয়ে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ এপ্রিল সোমবার সকালে স্থানীয় স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে এক বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।বৈশাখী শোভাযাত্রা পূর্বে বিভিন্ন সাঁজে গৌড়া,গরু,মহিষ গাড়ী সাজিয়ে ডাক ঢোল বাজিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন এবং সেখানে বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও শিল্পীরা গান পরিবেশন করেন।

 

বৈশাখী শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বৈশাখী শোভাযাত্রায় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিউর রহমান শফি, মোঃ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল,সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন,সফিকুল ইসলাম খান সজীব, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, মোঃ রফিকুল ইসলাম রফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার,জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যামা,জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম, জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;