শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জনশক্তি পার্টির আত্মপ্রকাশ: আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার

রিপোটারের নাম / ৬৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

তোফাজ্জল হোসেন , সিনিয়র রিপোর্টার : বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ জনশক্তি পার্টি। রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

 

দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, মো. রবিউল ইসলাম সোহাগ-কে পার্টির আহ্বায়ক এবং মো. জহির উদ্দিন হাওলাদার-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, এই দল গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে—জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করা।

 

আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ বলেন, “বাংলাদেশ জনশক্তি পার্টি জনগণের কথা বলার একটি নতুন প্ল্যাটফর্ম। আমরা এই দেশকে সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চাই।”

 

সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার বলেন, “জনগণের শক্তিই আমাদের প্রেরণা। দলমতের উর্ধ্বে উঠে আমরা এক নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য।”

 

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দলটির ঘোষণাপত্র ও আদর্শ তুলে ধরে বক্তারা জানান, এটি একটি গণমুখী, আধুনিক ও উদার রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন এই দলটি এক ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;