শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলে শোলাকুঁড়িতে বার্ষিক স্নান ও মেলা সম্পন্ন

রিপোটারের নাম / ২৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুঁড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক পূণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পন্ন হয়।

 

শোলাকুঁড়ির বিশাল পুকুরে পূণ্যস্নানে অংশ নিতে ভোর থেকেই টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ভিড় করেন। স্নান শেষে তারা মেলায় অংশ নেন।

 

পূণ্যস্নান উপলক্ষে স্থানীয়রা বাড়ির আঙিনায় ও সড়কের দুপাশে সাময়িক দোকান বসিয়েছেন। এসব দোকানে মিষ্টান্ন, পোশাক, খেলনা ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিক্রি হয়। মেলার কারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

পূণ্যার্থীরা জানান, আত্মশুদ্ধি ও ধর্মীয় অনুভূতির প্রকাশ ঘটাতেই তারা প্রতিবছর এই স্নানে অংশগ্রহণ করে থাকেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

 

এ আয়োজনকে ঘিরে শোলাকুঁড়িতে মানুষের মিলনমেলা বসে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রাণচাঞ্চল্য আসে বলে জানান স্থানীয়রা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ