শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সিটি রেড ক্রিসেন্ট চট্টগ্রামে ইউনিট ডিজাস্টার রেসপন্স ট্রেনিং অনুষ্ঠিত 

রিপোটারের নাম / ২৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন্স বিভাগের সহযোগিতায় ০৪ দিন ব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২৭-৩০ মে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি ইউনিটের ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। গতকাল প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন । এসময় তিনি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিটের দুর্যোগ মোকাবেলা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং যেকোন দূর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সম্মুখসারিতে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সবসময় সিটি রেড ক্রিসেন্ট।

 

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষক মো. ফরিদুল ইসলাম, সপু শীল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সংগঠন,প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগীয় উপ-প্রধান সানাউল্লাহ ভুবন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.