শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ঈদের পর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ: জানালেন মনোহরদী পৌর আমীর

রিপোটারের নাম / ৫৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌরসভায় আসন্ন নির্বাচনী মাঠে আবারও সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদের পর নতুন গতি নিয়ে শুরু হচ্ছে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও কর্মী সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে ১ থেকে ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডে সফলভাবে গণসংযোগ শেষ করেছে দলটি।

 

এই তথ্য নিশ্চিত করেছেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান নূর।

 

তিনি বলেন: “আমরা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ঈদুল আযহার পর গণসংযোগ শুরু করবো। ইতোমধ্যে অন্যান্য ওয়ার্ডগুলোতে দলের তৃণমূল শক্তিকে সুসংহত করে সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামী রাষ্ট্রব্যবস্থার দাওয়াত পৌঁছে দিয়েছি। জনগণের মাঝে ব্যাপক সাড়া পেয়েছি।”

 

তিনি আরও জানান, জামায়াতের সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সচেতন ভোটারদের হৃদয় স্পর্শ করছে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি।

 

“মানুষ আজ পরিবর্তন চায়, শান্তি চায়, জবাবদিহিতামূলক নেতৃত্ব চায় — সেই বার্তাই আমরা পৌঁছে দিচ্ছি,” বলেন তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইতোমধ্যে শেষ হওয়া ওয়ার্ডগুলোর গণসংযোগে জামায়াতের কর্মসূচি সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ইসলামী নেতৃত্বের প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধারাবাহিক ও পরিকল্পিত তৎপরতা মনোহরদী পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর অবস্থানকে শক্তিশালী করতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ