শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতে ইসলামীতে প্রাণচাঞ্চল্য, নরসিংদীর মনোহরদীতে শুকরানা মাহফিল অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ২৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ , মনোহরদী প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানের মতো নরসিংদীর মনোহরদীতেও শুরু হয়েছে গণজাগরণ ও রাজনৈতিক উচ্ছ্বাস। এই উপলক্ষে আজ পহেলা জুন রবিবার বাদ আসর মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ শুকরানা নামাজ ও দোয়া মাহফিল। এতে দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণের আমির মাওলানা মো. সানাউল্লাহ, সেক্রেটারি মো: তাজুল ইসলাম শাহীন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মো. আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলামসহ অনেকেই।

মাওলানা জাহাঙ্গীর আলম বলেন: “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া কেবল একটি আইনি বিজয় নয়, এটি গণমানুষের দ্বীনি আকাঙ্ক্ষার প্রতি আল্লাহর রহমতস্বরূপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলামপন্থী রাজনীতির পথ বন্ধ করে রাখা যায় না। এবার আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে—আমরা ইসলাম, ইনসাফ ও ন্যায়ের পক্ষে নতুন যুগের সূচনা করবো ইনশাআল্লাহ।”

 

সবিশেষে অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ