শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শুকুন্দী ইউনিয়নে ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রিপোটারের নাম / ৩১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : শুকুন্দী ইউনিয়ন ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের খুশি ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

 

এই ঈদ উপহার কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত অসহায় মানুষদের মুখে ছিল তৃপ্তির হাসি ও সন্তুষ্টি।

 

ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের সভাপতি মুফতি লুৎফুর রহমান ফরায়েজী জানান, “আমরা চেয়েছি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা ঈদে একটু হলেও আনন্দ উপভোগ করতে পারে। ইসলাম আমাদের শিখিয়েছে দান ও সহানুভূতির মাধ্যমে সমাজ গড়ে তুলতে।”

 

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমামগণ, মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই এই মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয়রা বলেন, “এমন উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা আশা করি, প্রতিবছর এমন আয়োজন আরও বিস্তৃত হবে।”

 

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে এই কার্যক্রমটি ঈমানী ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত হয়, যাতে সমাজের প্রত্যেক শ্রেণির মানুষ ঈদের আনন্দে শরিক হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ