শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

রিপোটারের নাম / ৪৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

এস সোহেল ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় থানা চত্বরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, এস আর সোহেল সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

আলোচনায় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তঘেঁষা মহেশপুরের নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে।

 

সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। ফলে সীমান্ত ও জনপদে মহেশপুরের প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ