শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস।

রিপোটারের নাম / ১০৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার এই জামিনের আদেশ দেন।

 

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন।

 

মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

 

গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই।

 

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

 

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;