শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

চন্দনাইশ পৌরসভার ২২ কোটি ১৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা

রিপোটারের নাম / ৪৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন। ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে পৌর প্রশাসক পৌর কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণাকালে রাজস্ব খাতে ৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার, উন্নয়ন খাতে ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার ৮’শ টাকাসহ ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষণা করেন। চলতি অর্থ বছরে পৌরসভার বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৬০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। উন্নয়ন ব্যয় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। সরকারি অনুদান ১ কোটি ২০ লক্ষ টাকা। বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;