শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

মহেশপুরে ইউনিয়ন পরিষদের বেহাল দশা, ভেঙ্গে পড়তে পারে যেকোনো সময়।

রিপোটারের নাম / ৫৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নং নাটিমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনে চলছে নাগরিক সেবা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত নাটিমা ইউনিয়ন পরিষদের ভবনটি তৈরি হয় ১৯৮৬ সালে। বিগত ১০ বছর চলছে নাগরিক সেবা এই জরাজীর্ণ ভবনটিতে। সেবা নিতে আসা একজন ভুক্তভোগী জানান, আমরা এই ডিজিটাল যুগে এমন ঝুকিপূর্ণ ভবনে সেবা নিতে আসি জীবনের ঝুকি নিয়ে। যে কোনো সময় ভেঙ্গে পড়ে কিনা এই ভয়ে থাকতে হয়।

 

ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জানান, আমরা এক প্রকার বাধ্য হয়েই জীবনের ঝুকি নিয়ে নাগরিক সেবা প্রদান করছি।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মাষ্টার জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সকল যায়গায় এই বিষয়ে আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। নতুন ভবনের জন্য বিগত সরকারে আমলে রেজুলেশন করে সংশ্লিষ্ট অফিসে পাঠিয়েছিলাম কিন্তু নতুন ভবন এখনো হয়নি।

 

নাগরিক সেবাতে যেনো ব্যাহত না হয় ও ঝুঁকিমুক্ত নিরলস ভাবে সেবা দিতে পারে সেই জন্য ভবনটি নতুন করে নির্মাণ করার আসা অত্র ইউনিয়নের উপকাভোগী সকল জনসাধারণের।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;