শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সাবেক চেয়ারম্যান নজরুল হক’র বড় ভাইয়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

রিপোটারের নাম / ৭২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

 

সাবুল মিয়া,ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক’র বড় ভাই ইজাজুল হক (৬০) গত (২২ জুন) হৃদরোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন। উনার বাড়ি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রাম এ।

জানাজার নামাজ (২৩ জুন) শুক্রবার বাদ জুম্মা মুক্তিরগাঁও অষ্টগ্রাম শাহী ইদগাহে অনুষ্ঠিত হয়।

জানাজার নামজে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুবেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম, ছাতক ডিগ্রি কলেজের প্রফেসার স্বপন আহমেদ, জামেয়া মুক্তিরগাঁও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান। কালারুকা ইউপি সদস্য ফজলু মিয়া,মতিন মিয়া প্রমুখ৷

জানাজার নামাযের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ইজাজুল হক খুবই অসাধারণ ও পরোপকারী একজন মানুষ ছিলেন, অষ্টগ্রাম একজন গুণী মানুষকে হারালো, যা অপূরনীয়, আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জানাজার নামায শেষে উনার নিজ বাড়ির আঙ্গিনায় সমাহিত করা হয়৷


এই ক্যাটাগরির আরো সংবাদ

;