শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৫৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয় তার গৌরবোজ্জ্বল ৫০ বছরের যাত্রাপথ পূর্ণ করেছে। এ উপলক্ষে আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান।

“প্রাণে প্রাণ মিলে মেতে উঠবো উৎসবে
আরো একবার সবাই মিলে ফিরে যাব শৈশবে ”
এই স্লোগানকে সামনে রেখে নবীন-প্রবীণ এর মহা মিলন মেলায় পরিণত হবে এই অনুষ্ঠান বলে আশা করেছেন আয়োজকরা।

সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব এনামুল হক চৌধুরী জানিয়েছেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান,স্মৃতিচারণ, বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের একত্রিত করার বিশেষ আয়োজন,আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রকাশিত হবে একটি “স্মারক গ্রন্থ”। তারা আরও বলেন,এ মহতী অনুষ্ঠান কেবল একটি উৎসব নয়, বরং এটি হবে স্মৃতিচারণের এক অনন্য সুযোগ যেখানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শৈশব- কৈশোরের দিনগুলোকে আবারও খুঁজে পাবে।

বিদ্যালয়ের এই যাত্রাপথে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করে তারা আরও জানান, সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে অতীতের গৌরব উজ্জ্বল অধ্যায় কে স্মরণ করা হবে এবং ভবিষ্যতের আলোকিত পথ চলার দিকনির্দেশনা খুঁজে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হবে। সুবর্ণ জয়ন্তীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আগামী ১৫ই নভেম্বর ২০২৫ ইংরেজি এর মধ্যে অনলাইনে https://exsppm.com এ রেজিস্ট্রেশন করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ