শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৪৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জের ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের উপর অতর্কিত ভাবে হামলা করেছে চোরাকারবারিরা। ছাতক থানার সামনে গত শনিবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিককে বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দ্রুত এই হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা যায়, গত মাসের ১৮ জুলাই ছাতকের লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানী এলাকায় ভারত থেকে চোরাই পথে দেশে আমদানি করা পণ্য ফুসকা ও রেডব্লু ভর্তি করা ট্রাক আটক করে সেনাবাহিনী। ছাতক ক্যাম্পের সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ ট্রাকের সাথে ৩জন ব্যক্তিকে আটকের পর থানায় হস্তান্তর করে। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা তাদের নিজ নিজ পত্রিকা ও পোর্টালে সংবাদ প্রকাশ করে। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৩১ জুলাই রাতে এই চোরাই মালামাল সেনাবাহিনীর মাধ্যমে আটক করানো হয়েছে মর্মে দৈনিক যায়যায় দিন’র ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির ও এশিয়ান টিভির ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েলকে দায়ী করে তাদেরকে মোবাইল ফোনে গালাগাল করে শাহিন মিয়া নামের টেঙ্গারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে। সে এক পর্যায়ে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয়। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির চোরাকারবারি ও হুমকিদাতা শাহিন মিয়ার নাম উল্লেখ করে গত ১ আগস্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেনাবাহিনী ছাতক ক্যাম্পেও চোরাকারবারি কর্তৃক হুমকির বিষয়টি মৌখিক ভাবে তারা অবহিত করেন।
এদিকে, চোরাকারবারি উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে শাহিন মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ দায়ের ও এ বিষয়ে সংবাদ প্রচারের কারনে পৌরশহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা চোরাকারবারি শাওন আহমদ ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ আগষ্ট সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরকে গালাগাল করে ওই শাওন। এই বিষয়টি তিনি পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনসহ বেশ কয়েকজনকে অবহিত করেন।
এদিকে, গত শনিবার রাত ৮টার দিকে ছাতক থানায় অবস্থান করছিলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির ও দৈনিক আমারদেশ পত্রিকার ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেন। এসময় দক্ষিন বাগবাড়ির তুহিন ও স্মরণ এবং টেঙ্গারগাঁও এর মান্না ফোন পেয়ে দুই সাংবাদিক থানার সামনের ফার্মেসী ও সেলুনের কাছে দাড়িয়ে তাদের সাথে আলাপ করছেন এবং চা পান করা অবস্থায় হঠাৎ মোটর সাইকেল যোগে এসে কাঠের রুল দিয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের ওপর আঘাত করে তাকে মাটিতে ফেলে চলে যায়। গাজিপুরের সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছিল ঠিক একই কায়দায় এই মনিরকেও তারা প্রাণে মারার চেষ্টা করেছিল বলে ধারণা স্থানীয়দের। পরে সহকর্মীরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, হামলার খবর শুনে আমি পুলিশ পাটিয়েছি।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ