শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ 

রিপোটারের নাম / ৬৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩

 

আনোয়ার হোসেন আকাশ , রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে অসহায় ও দুস্থ এক হাজার দুই শত মানুষের মাঝে গরু ও খাসির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট।

শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ৪ শতাধিক এবং শুক্রবার বিকালে ৮ শতাধিক মানুষের মাঝে গরু ও খাসির মাংস তুলে দেওয়া হয়।

মাংস বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জমিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী শরিফুল ইসলাম, সেক্রেটারী বেলাল উদ্দীন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট। এর আগেও বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সংস্থাটি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;