শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিদায়ী বক্তব্যে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল , দোয়া চান সকলের। পোরশায় বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ চন্দনাইশে খুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রফিকুল ইসলাম
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।

রিপোটারের নাম / ৫২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে সবকটিতেই জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিজয়ীদের হাতে বেসরকারি ফলাফলের তালিকা তুলে দেওয়া হয়।

 

লালমনিরহাট-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৬ হাজার ২৪৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম ৩ হাজার ২৮৩, জাতীয় পার্টির জাহিদ হাসান ২ হাজার ১৫০, গণসংহতি আন্দোলনের দ্বীপক কুমার ৪২৯ এবং সিপিবির মধুসূধন রায় ৮৬৯ ভোট পেয়েছেন।

 

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির রোকনউদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট। অন্যদের মধ্যে জনতা দলের চেয়ারম্যান কলম প্রতীকে ব্রিগেডিয়ার (অব.) শামিম কামাল ২০ হাজার ১২৭ ভোট, ইসলামী আন্দোলনের মাহফুজুর রহমান ৬ হাজার ৯৩৯ এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন ৩ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।

 

লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির হাসান রাজিব প্রধান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ ঘোড়া প্রতীকে ৭ হাজার ৯৫৯, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা লাঙ্গল প্রতীকে ৫ হাজার ১৫৮, লেবার পার্টির শুভ আহম্মেদ ১৪৩, স্বতন্ত্র রেজাউল বারি সরকার মোটরসাইকেল প্রতীকে ৮০৪, স্বতন্ত্র রেদাউনুল হক তালা প্রতীকে ১৯১, ইসলামী আন্দোলনের ফজলুল কবীর শাহরীয়ার ৪ হাজার ৪৪২, জাসদের হাবিব মোহাম্মদ ফারুক ২২৬ ভোট পেয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ