শিরোনাম
সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ চন্দনাইশ থনা উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ বক্তা ছিলেন থানা অফিসার ইনচার্জ ইলিয়াস খান, উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল (মিন্টু)।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডেবারকূল ঐক্য সংঘের সভাপতি কায়ছার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম মুন্না, হাবিব উল্লাহ খান, মো. ইখতিয়ার হোসেন ও মঞ্জুর আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া এবং প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল আলম।

অনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী বলি খেলা, লোকজ মেলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা তৈরি হয়।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন এবং পুরাতন বছরকে বিদায় জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ