শিরোনাম
আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

রিপোটারের নাম / ৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : আজ রোববার (৩ মে) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে দেশের সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

 

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

 

 

দিবসটি উপলক্ষে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, মুক্ত গণমাধ্যমের নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং এতে হস্তক্ষেপ প্রতিরোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা সাংবাদিকদের স্মরণ করা হয়।

 

এদিকে দিবসটি ঘিরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। রোববার সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।

 

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ