শিরোনাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হলেন আব্দুল মন্নান এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হলেন আব্দুল মন্নান

রিপোটারের নাম / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন চন্দনাইশের দোহাজারী পৌরসভাস্থ হাছনদন্ডী ৫নং ওয়ার্ডের কৃতি সন্তান আব্দুল মন্নান(হৃদয়)। এই নবগঠিত কমিটিতে দোহাজারী পৌরসভার এই ছাত্রনেতার অন্তর্ভুক্তিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং নতুন এ কমিটিতে স্থান পাওয়ায় দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে)’২৬ ইংরেজি তারিখে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেন। দোহাজারী পৌরসভার এই ছাত্রনেতা আব্দুল মন্নান(হৃদয়) দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আব্দুল মন্নান (হৃদয়) দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দক্ষিণ জেলা ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল মন্নান (হৃদয়)। তিনি আরও বলেন, দলের আদর্শকে বুকে ধারণ করে সবসময় সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে চাই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ