শিরোনাম
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ

রিপোটারের নাম / ১৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদ ও জোরালো তৎপরতায় ভেস্তে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে দুই বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত ১৮ মে দুপুরে দহগ্রাম বিওপির ডিএএমপি ৬/১৬-এস সীমান্ত পিলারের কাছে জিরো লাইনের ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ১৭৪ ব্যাটালিয়ন বিএসএফের তরুণ ক্যাম্পের সদস্যরা এসে ১৫টি বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিজিবির বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় আজ ২২ মে দহগ্রামের ডিএএমপি ৭/৩০-এস পিলারের কাছে পুনরায় বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বিজিবি টহলদল তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বাংলাদেশের সীমান্তে ৪-৫ সেকশন বিজিবি সদস্য এবং ভারতের অভ্যন্তরে ৪০-৫০ জন বিএসএফ সদস্য মুখোমুখি প্রতিরক্ষামূলক অবস্থান নিলে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পরবর্তীতে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক সীমান্ত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে তীব্র প্রতিবাদ জানান। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ যাবতীয় কার্যক্রম স্থগিত করে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। বিএসএফ পিছু হটার পর বিজিবি সদস্যরাও ঘটনাস্থল ত্যাগ করেন এবং বর্তমানে সীমান্ত এলাকায় সব ধরনের কাজ বন্ধ রয়েছে।

 

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ পিছু হটেছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ