এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি: পাটগ্রাম উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ত্রাণসামগ্রী হিসেবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ জিআর (চাল) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬জুলাই)পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট -১ (হাতিবান্ধা -পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, পাটগ্রাম মো: তানভীর হোসেন। এতে অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিট্রেট মীর ফয়সাল আলী, পাটগ্রাম উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।