শিরোনাম
পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন

রিপোটারের নাম / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২য় দফার এই কর্মসূচিতে ১০ জন গরিব ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় পাটগ্রাম প্রেসক্লাব হলরুমে এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে এ অর্থ হস্তান্তর করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর শহিদুল্লাহ প্রধান, মুক্তিযোদ্ধা গবেষক সায়েদুল ইসলাম মিঠু, সমাজসেবক ফজলে রাব্বি প্রধান এবং শিক্ষিকা শামিম আরা রতনা।

এ সময় অন্যান্যদের মধ্যে পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহাম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ