শিরোনাম
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির

রিপোটারের নাম / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আলমগীর খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সালেহী। এছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আগামী দিনে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা দিয়ে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ