শিরোনাম
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। 
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

রিপোটারের নাম / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 (সাতক্ষীরা) প্রতিনিধি: মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে সাতক্ষীরার তালায় প্রতিষ্ঠিত মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনটির প্রধান কার্যালয় তালা, সাতক্ষীরা থেকে কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে সাংবাদিক শামীম খানকে সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অশিত গাইন, সহ-সভাপতি মীর মিল্টন, এম. মাসুম মোড়ল ও আব্দুল্লাহ খাঁ, সহ-সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ মো. মফিজুল সরদার, দপ্তর সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোহর হাসান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক কুদ্দুস পাড়, প্রচার সম্পাদক জি এম মাছুম পারভেজ, সহ-প্রচার সম্পাদক ইমরান হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রনি গাজী, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, শিক্ষা সম্পাদক ইখতিয়ার আলম, পরিবেশ ও বৃক্ষরোপণ সম্পাদক ঈছা সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খাঁ, নারী বিষয়ক সম্পাদিকা কেয়া সুলতানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন মোল্লা।

সংগঠন সূত্রে জানা গেছে, মানবতা ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, রক্তদান, সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব পদধারী সদস্যের সঙ্গে সমন্বয় করে আগামী দুই বছরের জন্য এ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;