শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত রয়েছেন জাহাঙ্গীর আলম

সাকির আমিন, ছাতক / ৮২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জ -৫ ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় আসনটি পুনরুদ্ধার করে জাতীয় পার্টিকে উপহার দিতে কেন্দ্রীয় সবুজ সংকেত পেয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভোটারদের মনজয় করতে উঠান বৈঠক, মতবিনিময় সভা, ও প্রচার পত্র বিলি সহ নানা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হওয়ায় দলীয় নেতা কর্মিদের মধ্যে ছাতক -দোয়ারায় আশার সঞ্চার ঘটে উৎফুল্ল ফিরে এসেছে।
 বুধবার (২ আগষ্ট) উপজেলার দোহালিয়া
 ইউনিয়নের বিভিন্ন এলাকায়  গণসংযোগ শেষে সন্ধায় দোহালিয়া ও বিয়ানীবাজারে জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে জাপা নেতা জাহাঙ্গীর আলম এক পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় জাপা নেতা জাহাঙ্গীর আলম ছাড়াও দলের
দোহালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আরজ আলী, সহ সভাপতি আজির উদ্দিন,সাধারন সম্পাদক আলী হোসেন, ইউনিয়ন জাপা’নেতা সফিকুল ইসলাম,চাদ আহমদ,,হাজী আমির উদ্দিন, ইউনুস আলী,আলীনুর,সামসুল ইসলাম,আনোয়ার হোসেন, ফজলু মিয়া,সাদত আলী,আমির হোসেন,সুমন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
 এছাড়াও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারাও বক্তব্য দেন।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী,  কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের  বলেন, ‘এ আসনে জাপার মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন,আর নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন তিনি দাবি করেন, দুই উপজেলাকে সমভাবে গুরুত্ব দিয়ে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সকাল, দুপুর, বিকেলে বা রাতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং পথসভা করে নির্বাচনের মাঠ সরগরম করে চষে বেড়াচ্ছেন  নির্বাচনী এলাকা।###


এই ক্যাটাগরির আরো সংবাদ