শিরোনাম
পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ

রিপোটারের নাম / ৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রাম এবং নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গোল কাঠ ও বিপুল পরিমাণ চুইঝাল জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর এসব অভিযানে সর্বমোট ১৬ লাখ ৮৩ হাজার টাকার চোরাই পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কালিরহাট বিওপি-এর একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রামের ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বহনকৃত গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১০ হাজার টাকা।

অপরদিকে, ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কুচলিবাড়ী বিওপি-এর আরেকটি টহল দল সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান চালায়। সেখানেও চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।

উভয় অভিযানে উদ্ধারকৃত ১০ সিএফটি গোল কাঠ এবং ২ হাজার ৩৯০ কেজি চুইঝাল মিলিয়ে মোট ১৬ লাখ ৮৩ হাজার টাকার চোরাই মালামালের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;