শিরোনাম
লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে? মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

অক্সিজেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন

রিপোটারের নাম / ৪০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর (এমটিবি) স্থানান্তরিত শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে অক্সিজেন কুয়াইশ লিংক রোডের এস আলী টাওয়ারে এমটিবি অক্সিজেন ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. খালিদ মাহমুদ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রইছ উদ্দিন আহমেদ,হেড অব বিবিডি আবদুল মান্নান, হেড অব চট্টগ্রাম সৈয়দ মাহমুদ আখতার, চট্টগ্রামের রিজিওনাল হেড মোহাম্মদ ইসহাক।

এই সময় এমটিবি অক্সিজেন ব্রাঞ্চ ম্যানেজার শেখ মোহাম্মদ মোরশেদ, ব্যাংকের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

স্থানান্তরিত অক্সিজেন ব্রাঞ্চের উদ্বোধন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে এমটিবি তার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। এই ব্যাংকে গ্রাহকদের আমানত সব সময়ই শতভাগ নিরাপদ ও সুরক্ষিত। ফলে এমটিবিতে গ্রাহকরা আস্থা রাখেন, বিশ্বাসের সাথে গ্রাহকরা এমটিবিতে তাদের আমানত সুরক্ষিত রাখেন। এমটিবি সব সময়ই গ্রাহকের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিয়েছে। আগামী দিনগুলোতে গ্রাহক সেবা আরও উন্নত ও গ্রাহক বান্ধব করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান সিইও সৈয়দ মাহবুবুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ