শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।

রিপোটারের নাম / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি।

 

আকস্মিক পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-এর সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

 

এ সময় তিনি হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও অন্যান্য সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

পরিদর্শনের এক পর্যায়ে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ প্রাপ্তি এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন ইউএনও।

 

এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে বন্ধ করে একটি নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

 

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

 

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;