শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

অষ্টমবারের মতো বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোটারের নাম / ৭৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে টানা অষ্টমবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫।

রোববার (৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

 
এ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) এম নিজামউদ্দিন লস্কর একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৯, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১৫১ ।
 
এছাড়াও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান মাছ মার্কা নিয়ে ভোটে পেয়েছেন শূন্য, জাকের পার্টির গোলাপ ফুল মার্কা নিয়ে মাহাবুর মোল্যা ভোট পেয়েছেন শূন্য, বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু) ডাব প্রতীক নিয়ে শূন্য ভোট পেয়েছেন।
 
গোপালগঞ্জ-৩, আসন নম্বর ২১৭ টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত, মোট ভোট কেন্দ্র ১০৮।
 
মোট ভোটার ২৯০,২৯৭, পুরুষ ভোটার, ১৪৮,৬৯২ এবং নারী ভোটার ১৪১,৬০৪।
 


এই ক্যাটাগরির আরো সংবাদ