শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

আইজিপি ব্যাজে ভূষিত হচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

রিপোটারের নাম / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যতিক্রমী অবদান এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

 

 

আগামী পুলিশ সপ্তাহে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এক বিশেষ আয়োজনে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয় এই সম্মানজনক ব্যাজ প্রদান করবেন। এ ব্যাজ বাংলাদেশের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিশেষ স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।

 

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন তাঁর দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, জনগণের আস্থা অর্জন এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বাস্তবায়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে সকল মহলে। বিশেষ করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে গেছেন তিনি।

 

এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের এই গৌরবময় অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর নেতৃত্বে জেলার পুলিশ সদস্যরা আরও অধিক মনোযোগ, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

 

জেলার সচেতন নাগরিক সমাজ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের এই কৃতিত্বকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর এ স্বীকৃতি মৌলভীবাজার জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

উল্লেখ্য, পুলিশ সপ্তাহে প্রতিবছর দেশব্যাপী চৌকস ও সেবা-নির্ভর পুলিশ কর্মকর্তাদের এ ব্যাজ প্রদান করা হয়, যা তাদের কৃতিত্বপূর্ণ কর্মের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ