শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন

রিপোটারের নাম / ৪৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান -কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (AWCRF)।

 

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিস্তারিত শুভেচ্ছা বার্তায় বলা হয়, জনগণের এই সুস্পষ্ট ও নিরঙ্কুশ ম্যান্ডেট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থার বহিঃপ্রকাশ। এ রায় কেবল রাজনৈতিক বিজয় নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশার প্রতিফলন।

 

সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “জনগণের বিপুল সমর্থন দেশ পরিচালনায় একটি ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে। আমরা আশা করি, এই ম্যান্ডেটের যথাযথ মর্যাদা রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ রোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সময়োপযোগী ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।”

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এডব্লিউসিআরএফ আশা প্রকাশ করে যে, নতুন নেতৃত্ব দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের সমুন্নয়ন এবং মানবাধিকারভিত্তিক নীতি বাস্তবায়নে দৃঢ় ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে পুনরায় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;