শিরোনাম
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আওয়ামীলীগ ছিল চোরের দল -পাটগ্রামে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

এফ আই রানা / ৪৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আওয়ামীলীগ ছিল চোরের দল, আমরা ২০১৮ সালের ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়েছিল। নৌকা পেলে বিজয় নৌকা না থাকলে নির্বাচনে যাওয়া না যাওয়া সমান। ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিলো শেখ হাসিনা সরকার।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মীসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বাউরা ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত )সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমনের সঞ্চালনায় এ সভায় বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ