শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁশের বেড়া নির্মাণের চেষ্টা

রিপোটারের নাম / ৪১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তের শূন্যরেখায় কিছুদিন পূর্বে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার নতুন করে বাঁশের বাতা বেঁধে শক্ত করা চেষ্টা চালিয়েছে ভারতীয় বিএসএফসহ স্থানীয় বাসিন্দারা। দহগ্রামের হাঁড়ি পাড়ার ওই সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রহরায় ভারতীয়রা বাঁশ বাঁধছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবি বিরোধিতা করলেও তা কর্ণপাত না করে চালিয়ে যাওয়া হয় কাজ।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ দিয়ে শক্ত করার চেষ্টা করা হয়। এ সময় বিজিবি তাতে বাধা প্রদান করে।

 

সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ দিয়ে শক্ত করার চেষ্টা করা হয়। এ সময় বিজিবি তাতে বাধা প্রদান করে।

 

সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণকাজ করবে না। বিজিবির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায়, তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ সদস্য। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।

 

দহগ্রাম সীমান্তের সার্বিক পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব, পাটগ্রাম এ মতবিনিময়ের আহ্বান জানিয়েছেন দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা।

 

উল্লেখ্য, আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার ওই বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে চরম উত্তেজনা দেখা হয়। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বিএসএফ দহগ্রামে সব সময় জোর খাটিয়ে বেড়ায় জোর করে বাঁশের বাতা কাজ করার চেষ্টা করছে।

 

৫১ বিজিবি পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, এ ঘটনা ৩-৪ দিন আগের এবং বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।


এই ক্যাটাগরির আরো সংবাদ