শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা 

রিপোটারের নাম / ৩৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শুক্রবার (০৫ জুন) সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির পঁয়ষট্টি বাড়ি বিওপির আওতাধীন ৮৪৬ ওয়ান এস ও টু এস সীমান্ত পিলার মাঝ দিয়ে তাদের পুশ ইন করা হয়।

 

ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। পরে তাদের বিজিবি ও জনতা সীমান্তের জিরো লাইনে রুখে দিয়েছে।

 

১০ জন পুশ ইন কারী হলো ১,মোস্তফা বিশ্বাস, (২৬) ২, আজগার আলী (৫৪) ৩, মোর্শেদ (২০) ৪, রেহানা বিশ্বাস (২২) ৫, ফাতেমা বিবি (৩০) ৬, জাহেদা বেগম (৪০) ৭, অনুপা (২০) ৮, লিসা খাতুন (২৫) ৯, তাসলিমা (২৬) শিশু সহ তারা সকলেই একই পরিবারের লোকজন বলে জানা গেছে ।

 

পঁয়ষট্টি বাড়ি বিওপির ক্যাম্প কমেন্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;