শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ২৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : আজ ১৩ এপ্রিল ২০২৫ ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ০৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান অতিথি হিসেবে বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চিবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষ্যে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সকলে সেনাবাহিনী প্রধানকে এই বৌদ্ধ বিহারে একটি ভবন তৈরি করে দেয়ার জন্য বলেন। এরই প্রেক্ষিতে, অদ্য ১৩ এপ্রিল ২০২৫ মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই ছয় তলা বিশিষ্ট সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিরাজমান শান্তি ও সম্প্রীতির উন্নয়ন ঘটিয়ে বাসযোগ্য সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি আনয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ