শিরোনাম
ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়

রিপোটারের নাম / ১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ে পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে একটি সময়োপযোগী ও কার্যকরী রোডম্যাপ প্রণয়ন করা হয়।

১১ নভেম্বর (বুধবার ​) সকালে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে অভিভাবকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সঠিক একাডেমিক দিকনির্দেশনা প্রদানে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। শিক্ষক-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামী এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​সমাবেশে বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল ইসলাম রাজু, অধ্যাপক আতাউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কাজী একরামুল হকসহ ট্রাস্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;