শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

আমদানিকৃত পণ্যে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের

রিপোটারের নাম / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক: আমদানিকৃত পণ্যে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে বাণিজ্য সচিব, অর্থ সচিব, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ ছয়জনকে বিবাদি (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটে আমদানিকৃত পণ্যে ভোক্তা অধিকার রক্ষা, রাজস্ব ক্ষতি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য ও জনস্বার্থ সুরক্ষার জন্য একটি কেন্দ্রীয় অনলাইন যাচাইকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং কিউআর কোড সংযুক্তকরণ কেন বাধ্যতামূলক করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

একই সাথে এ বিষয়ে বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না এবং কেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হবে না তা জানিয়ে রুল জারির আবেদন জানানো হয়।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে বলে জানান এর আইনজীবীরা।

রিট আবেদনকারী ১০ জন আইনজীবী হলেন মো: মনিরুল ইসলাম মিয়া, মো: রোকনুজ্জামান, রাগিব কবির, আবু শাহেদ, রেহেমিন চৌধুরী, আরফান সুলতানা, মো: সাইফুল ইসলাম, হাসান ইসহাক ভূঁইয়া, মো: আরিফ চৌধুরী ও উম্মে আইমান জেনিব।

সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ