শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

রিপোটারের নাম / ২২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরীক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন। আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই।

 

 

জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তিনি আরও বলেন, আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগমুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।

 

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের এ প্রধান ঈদ জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাড়াও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ