শিরোনাম
পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

‘ওয়ান-ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্য  “শিশুসুলভ ও দায়িত্বহীন” :  রুহুল কবির রিজভী।

রিপোটারের নাম / ৯৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : ‘ওয়ান-ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’— অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে “শিশুসুলভ ও দায়িত্বহীন” বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “সরকারে থেকে এ ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে। এ ধরনের শিশুসুলভ কথা কোনো দায়িত্বশীল অবস্থান থেকে আশা করা যায় না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের ফল। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মৌলিক দায়িত্ব রয়েছে।”

এর আগে, সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এক-এগারো’ প্রসঙ্গে একটি পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে কিছু ঘণ্টার মধ্যেই তিনি সেটি সরিয়ে নেন।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, “১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ