শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলের কাছে গোলা বিক্রি তদন্তের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

রিপোটারের নাম / ৬৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলের কাছে ট্যাংকের গোলা বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পাশাপাশি, ইসরাইল যুদ্ধাপরাধ করছে কিনা তার ক্রমাগত মূল্যায়নও তারা করছে না বলে জানা গেছে। এসব ঘটনায় তদন্তের মুখে পড়তে পারে বাইডেন প্রশাসন।

কিছু দিন আগেও মানবিকতার খাতিরে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছিল যুক্তরাষ্ট্র। অথচ তার পরে জাতিসংঘে আনা হামাস বনাম ইসরাইলের যুদ্ধে সংঘর্ষবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে তারা। এ বার জানা গেল, জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলকে প্রায় ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে জো বাইডেনের সরকার।

 

কংগ্রেসকে এড়িয়ে দ্রুততম সময়ে ইসরাইলের কাছে ১৩ হাজার ট্যাংকের গোলা বিক্রিতে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের’ জরুরি ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে। ইসরাইলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি ক্ষমতা প্রয়োগের এ বিরল পথে হাঁটেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার রাতে কংগ্রেসে জরুরি এ ঘোষণা পাঠানো হয়। এসব গোলার মূল্য ১০ কোটি ৬০ লাখ ডলার।

 

এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রে সচরাচর ঘটে না। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে। কমিটি প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না-ও দিতে পারে। তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর এসবের কিছুই হচ্ছে না।

 

এই ঘটনায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এত দিন এই যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য যে ভাবে কথা বলে এসেছে, তাদের সাম্প্রতিকতম পদক্ষেপ কিন্তু তার সঙ্গে মিলছে না। আমেরিকান কংগ্রেসের বিবেচনা ও অনুমোদনের অপেক্ষা না করেই ওই গোলা-গুলি সরবরাহ করেছে আমেরিকা।

 

পেন্টাগন সূত্রে খবর, ইসরাইলকে অস্ত্র বিক্রির একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে এই বরাত পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহত্তর চুক্তি অনুযায়ী ইসরাইলকে ৪৫ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করার কথা ছিল আমেরিকার। যার মূল্য ৫০ কোটি ডলার। তবে বর্তমান পরিস্থিতিতি আমেরিকায় তৈরি অস্ত্র কোথায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আমেরিকান কংগ্রেসের নজরদারি আরও কড়া হয়েছে। এ ক্ষেত্রে সেই অনুমোদন মেলার আগেই বিশেষ আইন প্রয়োগ করে গোলাগুলি পাঠাল আমেরিকা।

 

অন্য দিকে, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর পরই গাজায় হামলা আরও বাড়াল ইসরাইল। দক্ষিণ গাজার অন্যতম গুরুত্বপূর্ণ শহর খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি মারা গিয়েছেন। আহত প্রায় ৫০ হাজার। নিহতদের মধ্যে ৪০ শতাংশের বয়সই ১৮ বছরের কম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ