শিরোনাম
গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল

রিপোটারের নাম / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  মানবসেবায় এক অনন্য ও মহতী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের প্রায় ১০০ জন অসহায় ও দুস্থ চোখের রোগীর ছানি অপারেশনসহ যাবতীয় চোখের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি শুভেচ্ছা বার্তায় তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, “ইনশাআল্লাহ, গোসিঙ্গা ইউনিয়ন থেকে নিজ খরচে প্রায় ১০০ অসহায় চোখের রোগীকে ছানি অপারেশন এবং চোখের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবো, সকলের দোয়া চাই।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ অর্থাভাবে চোখের ছানি পড়ার মতো নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা করাতে পারেন না। অনেকেই ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে শফিকুল ইসলাম ভূঁইয়ার এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ গোসিঙ্গা ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে।

 

এই মহতী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সাংবাদিকতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে শফিকুল ইসলাম ভূঁইয়া যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তার এই মানবিক কাজের ফলে ১০০টি পরিবার নতুন করে আলোর মুখ দেখবে।

 

উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। আগামী দ্রুততম সময়ের মধ্যেই এই চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানা গেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;