শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কণ্ঠশিল্পী মমতাজকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু

রিপোটারের নাম / ৫৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারলেন না তিনি। তাকে টপকে ট্রাক মার্কা নিয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।

মানিকগঞ্জ ২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ১৩০ টির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা প্রতীক নিয়ে মমতাজ পেয়েছেন ৫১ হাজার ২৩৩ ভোট। অন্যদিকে ৫৬ হাজার ৩৮৬ ভোট তার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু ।

 

এর আগে, নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ আরটিভিকে বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে।

 

দিনের প্রথম প্রহরে ভোট প্রদান করেছেন মমতাজ। সেসময় ভোটের পরিবেশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

 

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ