শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে সফি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা

রিপোটারের নাম / ৫৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

 

কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি ঃ  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষা, ক্রীড়া, সমাজ সংস্কার, যুব উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় গুণিজনদের মাঝে সংবর্ধনা দিয়েছে সফি স্মৃতি ফাউন্ডেশন।

সাউথ আফ্রিকা প্রবাসী শরীফ উদ্দিনের সঞ্চালনায় সফি স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার জাফর উল্যাহ বাচ্চুর পরিচালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে শনিবার (২৭এপ্রিল) সকাল ৯টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার পশ্চিম চরকাঁকড়া ২নং ওয়ার্ড জেদীদ পাড়াস্থ সফি স্মৃতি ফাউন্ডেশনটি ২০১২সালে প্রতিষ্ঠিত হয়ে সম্পূর্ণ প্রচারবিহীনভাবে নিরবে দুঃস্থ, অসহায়, গরীব লোকজনদের মাঝে নানা সাহায্য সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতিকুর রহমানের মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনে তিনি একাই অর্থায়ন করে আসছেন। পাবলিকলি তিনি এবারই ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনার মাধ্যমে প্রচারে আসেন। তার এ উদ্যোগে স্থান পেয়েছেন তারই শিক্ষক শাহজাদপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম মোহেবউল্লাহ, শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার জগদীশ চন্দ্র দেবনাথ ও শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রেয়াজুল হক, দশ বছর বয়সে হাফেজ হওয়া মোঃ নুর হোসেন প্রকাশ সালমান, পুরো পবিত্র কুরআন শরীফ হস্তাক্ষরে লেখক শিক্ষার্থী নূরে জারিন নুদার, সারা বিশে^র ১২৭দেশের মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াতে তৃতীয়তম হওয়া অন্ধ হাফেজ ক্বারী তানভীর হুসাইন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী রেজওয়ানুল ইসলাম তাসফি সহ মোট ১২জন। অনুষ্ঠান শেষে গুণিজনদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার জাফর উল্যাহ বাচ্চু, শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রেয়াজুল হক, একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার জগদীশ চন্দ্র দেবনাথ, মরহুম মোহেবউল্লাহ স্যারের সুযোগ্য সন্তান জহির উদ্দিন বাবুল, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি শাহআলম, হাফেজ ক্বারী তানভীর হুসাইন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম তাসফি প্রমুখ।

বক্তারা শাহজাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম মোহবেউল্লাহ এর শিক্ষায় অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমানের মরহুম পিতার জন্য, এলাকার শান্তি-শৃঙ্খলা জন্য ও ফাউন্ডেশনের উত্তরোত্তর মাঙ্গল কামনা করে দোয়া করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;