শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান : নোমান

রিপোটারের নাম / ৩২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

 

শনিবার বিকেলে চট্টগ্রাম বিমান বন্দরে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব একথা বলেন।

 

বিএনপি নেতা নোমান বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কারশেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ,সাধারণ সম্পাদক জাহাংগীর আরো অনেক নেতা কর্মী।


এই ক্যাটাগরির আরো সংবাদ