শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার মানববন্ধনে বক্তারা

রিপোটারের নাম / ৬৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যাবস্থাপনায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলী হত্যাকাণ্ড- জুলুম নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে ১৮ অক্টোবর দুপুরে কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওআইসি, আরব লীগ ও জাতি সংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা এবং তাদের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে মুসলিম রাষ্ট্র গুলোকে আলাদা জোট গঠন করার আহবান জানানো হয়। সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরাইলকে সবদিক থেকে বর্জনের জন্য আহবান জানিয়েছেন আইনজীবীরা। গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি এড. মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), উদ্বোধক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও আঞ্জুমান ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র আইনজীবী এড. মুহাম্মদ মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, গাউসিয়া কমিটির যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এড. এম. ফয়েজ উদ্দিন চৌধুরী, বক্তব্য রাখেন এড. কাজী নজমুল হক, এড. নূরুল ইসলাম, এড. কিরণ তৈয়ব, এড. ইয়াছিন খোকন, এড. রাশেদ ফারুকী, এড. এরশাদুর রহমান রিটু, এড. দিদারে আলম, এড. মোজাম্মেল ফারুকী, এড. আলী আক্কাস, এড. গোলাম ফারুক, এড. রাশেদুল ইসলাম, এড. আজম খান, এড. মাসুদুল আলম বাবলু, এড. শহিদুল আলম, এড. আজম খান, এড. ইসহাক, এড. সাইফুল্লাহ চৌধুরী নয়ন, এড. এডিএম আরুছুর রহমান, এড. মোতাহের হোসেন রাসিফ, এড. আরিফ, এড. এস এম আরমান মহিউদ্দিন, এড. মোজাম্মেল হক, এড. ফরহাদ, এড. কামরুন নাহার, এড. হামিদা চৌধুরী লুনা, এড. সৌরভ ও রোকন উদ্দিন জুয়েল প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন, জি এম শাহাদাত হোসাইন মানিক। মানববন্ধনে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন, পরে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ