শিরোনাম
পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

রিপোটারের নাম / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:  চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের পাশের একটি গোডাউনে এ আগুন লাগে।

ঢাকার কড়াইল বস্তির আগুন নিভতে না নিভতেই কালুরঘাটে আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপণে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে অন্যদিকে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন..ম তামজিদ মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

জরুরি পরিস্থিতিতে সহায়তা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবকরা পাশে ছিলেন সবসময় ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ