শিরোনাম
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের।

রিপোটারের নাম / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামের সন্ত্রাসের জনপদ রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে শিগগিরই বড় পরিসরের সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সন্ত্রাস, দখলবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সন্ত্রাস দমন ও ‘টার্গেট কিলিং’ বন্ধ করাকে নিজের প্রথম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এসপি মাসুদ আলম বলেন, ‘রাউজানের সন্ত্রাসীরা নগরে এসে টার্গেট কিলিং করছে। সাম্প্রতিক কয়েকটি বড় অপরাধ ও খুনের ঘটনার সঙ্গে তাদের সরাসরি যোগসাজশ পাওয়া গেছে। তাদের গতিবিধি নজরদারি করতে র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।’

আরও স্পষ্ট করেন যে, এই অভিযান সফল করতে পুলিশ একা নয়, বরং সব বাহিনীকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত ও ফলপ্রসূ পদক্ষেপ নেয়া হবে।

মতবিনিময় সভায় জঙ্গল সলিমপুর নিয়েও নিজের পরিকল্পনার কথা জানান এসপি। সেখানকার সড়ক প্রশস্ত করা এবং সরকারি দপ্তর স্থাপনের মাধ্যমে এলাকাটিকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার ওপর জোর দেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ