শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

রিপোটারের নাম / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি দিয়ে আলোচনায় আসা বহিষ্কৃত আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ জুন) দুপুর আড়াইটার সময় নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।

এর আগে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনাটি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে দলের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে ওই ঘটনায় দল হিসেবে জামায়াতের কোনো দায় থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এ ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

দলটির ভাষ্য, ‘সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় শুধু সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী ঊর্ধ্বতনদের অনুমতির বাইরে যে কাজ করেছে, তা চরম নিন্দনীয়।’

ওই সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;